শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০১:০৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ফোনে খেলতে খেলতে দেড় লাখ টাকার ফার্নিচার কিনল শিশু!

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন নিয়ে খেলছিল ২২ মাসের এক শিশু। এরপরই প্রায় দেড় লাখ টাকার ফার্নিচার কিনে ফেলে ওই শিশু। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।  চ্যানেল 24 

মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মায়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল আয়ানশ কুমার নামের ওই শিশু। এরপর ওয়ালমার্ট থেকে ১ হাজার ৭০০ ডলার বা প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা দিয়ে ফার্নিচার কিনে ফেলে আয়ানশ।

আয়ানশের বাবা প্রমোদ বলেন, সে কার্টে গিয়ে সেখানে যা ছিল, সব কিছু অর্ডার করে দেয়। টাকাও পরিশোধ করে দেয় সে।

স্থানীয় টিভি স্টেশন নিউজ১২ জানিয়েছে, কিছুদিন আগেই নতুন বাসায় উঠেছে এই পরিবার। শিশুটির মা মধু অনলাইনে কেনাকাটা করতে অনেকটা সময় পার করেছেন। তার মোবাইল ফোনে তার পেমেন্টের সব তথ্যই জমা ছিল।

কিছু জিনিস পছন্দ করে কার্টে রাখেন তিনি। কিন্তু সেগুলোই তিনি কিনবেন কিনা তা চূড়ান্ত করেননি মধু। তবে এর আগেই তার ছেলে সব কিছু কিনে ফেলে। চোখের পলকেই এক হাজার ৭০০ ডলার খরচ করে ফেলে সে।

প্রমোদ বলেন, আমরা আয়ানশের হাতে মোবাইল ফোন দেখি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমরা অর্ডার বাতিল করতে চেয়েও ব্যর্থ হই। আয়ানশের করা অর্ডার এখনও এই দম্পতির বাসায় আসছে।

এদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে মোবাইল ফোন থেকে ক্রেডিট কার্ডের সব তথ্য ও পাসওয়ার্ড মুছে দিয়েছেন এই দম্পতি। অন্যদিকে ওয়ালমার্ট এই দম্পতির ফেরত দেয়া কিছু আইটেমের অর্থ পরিশোধে রাজি হয়েছে। তাই অল্পের ওপর দিয়েই এ যাত্রায় বাঁচলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়