শিরোনাম
◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:০৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২২, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্ল্যামার তারকাদের পছন্দের স্থান যুক্তরাষ্ট্র

ইমরুল শাহেদ: ঢাকা কেন্দ্রিক গ্ল্যামার জগতের দুটি সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একইদিনে। ২৮ জানুয়ারি। বাংলাদেশ চল্িচ্চত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এফডিসি চত্বরে এবং টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমিতে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে কৌতুহলী জনগণের উৎসাহ বেশি চলচ্চিত্র শিল্পীদের নিয়ে। এজন্য প্রতিদিন সন্ধ্যায় এফডিসিতে প্রচুর বহিরাগতের সমাবেশ ঘটে। এ সময়ে সমিতি ও সংঘ - উভয় সংগঠনই স্মরণ করছে তাদের প্রবাসী সহকর্মীদের। শাবনূর থাকেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই তিনি ভিডিও লিংকের মাধ্যমে একটি প্যানেলকে সমর্থন জানিয়েছেন। শাকিব খান এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেখান থেকেই সমর্থন জানিয়েছেন আরেকটি প্যানেলকে। ববিতা রয়েছেন কানাডা। তিনি ফিরবেন মার্চ মাসে। সুতরাং তার ভোট দেওয়া হচ্ছে না।

শাবানা সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। কালেভদ্রে দেশে আসেন এবং জানান দেন তিনি আবার ছবি প্রযোজনা করবেন। পরিচালক আবুল বাশার চুন্নু এবং মঈনুল হোসেনও থাকেন যুক্তরাষ্ট্রে। শাকিব খানের পরিচালক হিমেল আশরাফও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। নায়িকা নিপা মোনালিসা থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এছাড়া টিভি শিল্পীদের অনেকেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন রিচি সোলায়মান, টনি ডায়েস, ইপসিতা শবনম শ্রাবন্তী, শ্রাবস্তি দত্ত তিন্নি, রোমানা, তৌকির-বিপাশা, শাহেদ-নাতাশা প্রমুখ। এছাড়া অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তা পাওয়া চিত্রনায়িকা তামান্না থাকেন সুইডেনে। মডেল ও অভিনেত্রী মোনালিসা যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে চলে যান। সংসার জীবনে বিচ্ছেদ ঘটলেও এ অভিনেত্রী সেখানেই আছেন।

মডেল ও অভিনেত্রী নাফিজা জাহান ক্যারিয়ারের মধ্য গগনে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই বসবাস করছেন। মডেল ও অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমীও আছেন যুক্তরাষ্ট্রে। গেল বছর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন অভিনেত্রী নওশীন ও অভিনেতা হিল্লোল দম্পতি। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া অভিনেত্রী ও মডেল মিলা ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। করোনাকাল শুরু হওয়ার আরও আগে অভিনেত্রী তমালিকা কর্মকার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ব্যান্ডশিল্পী খালিদ সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন অনেক আগেই।

  • সর্বশেষ