শিরোনাম
◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কানাডায় ভ্রমণ মনিটরিংয়ে নাগরিকদের মোবাইল ফোনের তথ্য ব্যবহারের নৈতিকতা নিয়ে জবাবদিহির তলব স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান স্বাস্থ্যকর্মকর্তাকে

শওগাত আলী সাগর: বাংলা সাংবাদিকতার ‘তুলোধুনো’ শব্দটা যে অর্থে ব্যবহৃত হয়, ঠিক সেই রকম পরিস্থিতির মুকোমুখি হয়েছিলেন কানাডার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জঁ ইভ ডিকলো এবং প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ড. থেরেসা ট্যাম। কোভিড মোকাবেলা ফেডারেল সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা দিতে দুইজনকে ডাকা হয়েছিলো সংসদীয় কমিটির সামনে। বিরোধী দলীয় এমপিরা স্বাস্থ্যমন্ত্রী আর প্রধান স্বাস্থ্যকর্মকর্তাকে প্রশ্নবানে জর্জরিত করেছেন।

সংসদের ইথিকস কমিটিও আলাদাভাবে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান স্বাস্থ্যকর্মকর্তাকে তলব করেছে। কোভিড মহামারীর নাগরিকদের ভ্রমণ মনিটরিংয়ের জন্য নাগরিকদের মোবাইল ফোনের তথ্য ব্যবহারের নৈতিকতা নিয়ে জবাবদিহি করার জন্য তাদের তলব করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা- দুজনেই নিশিচত করেছেন- সংসদীয় কমিটির বৈঠকে তারা হাজির হবেন।

সরকার ঠিকঠাক মতো কাজ করছে কী না সেটি তদারকি করাইতো সংসদীয় কমিটির কাজ। সরকারকে, সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে জবাবদিহির মধ্যে রাখাও তাদের কাজ। সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান স্বাস্থ্যকর্মকর্তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে- সেগুলো আসলে জনগণেরও জিজ্ঞাসা। এমপিরা যথার্থই সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে সেই সব প্রশ্নের মুখোমুখি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়