শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিরতি চান

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসানকে খেলায় দেখা যায় কালেভদ্রে। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের অনুপস্থিতির পেছনে রয়েছে নানান কারণ। কখনো চোট, কখনো ব্যক্তিগত কারণ আবার কখনো বা নিষেধাজ্ঞার খড়গ।

[৩] সাকিব সবথেকে বেশি অনিয়মিত টেস্টে। শেষ চার বছরে এই ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশকে খেলতে হয়েছে ১৮ টেস্ট। এবার এই অলরাউন্ডার নিজেও জানালেন, টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ব্যাপারে চিন্তভাবনা করছেন তিনি।

[৪] বৃহস্পতিবার এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ আমি জানি, কোনটার অগ্রাধিকার দিতে হবে সেটাও জানি। এখন আসলেই এমন সময় এসেছে যে আমি টেস্ট নিয়ে চিন্তা করছি। এটাই হচ্ছে বিষয়, আমি আদৌ আর টেস্ট খেলবো কি না, খেললেও কীভাবে খেলবো।

[৫] টি-টোয়েন্টি ফরম্যাটে ইতি টানতে পারেন আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের পরেই। করোনায় বদলে যাওয়া নিয়ম আর বয়সের বিবেচনায় একসঙ্গে তিন ফরম্যাট খেলে যাওয়াটা অসম্ভব বলে মনে করেন এই ক্রিকেটার। তিনি বলেন, এমনও হতে পারে ২০২২ সালের বিশ্বকাপের পরে আমি আর টি-টোয়েন্টিই না খেলি। তখন ওয়ানডে আর টেস্ট খেললাম। একসাথে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব।

  • সর্বশেষ