শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো কোম্পানীগঞ্জের ফিরোজ

নুর উদ্দিন মুরাদ: [২] দীর্ঘ ১৪ বছরের প্রবাসে কাটিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের ফিরোজ আলম (৪৫)।গত ৪ বছর আকামা বিহীন ফেরারিরমতো কাটিয়ে অবশেষে মালিকের সাথে কথা হয়েছে কাগজপত্রের বিষয়ে। মালিক সাড়া দিয়েছে। কাগজপত্র ঠিক হলো এবারআসার কথা দেশে।কিন্তু তা আর হলোনা।সড়ক দুর্ঘটনার কবলে নিহত হন ফিরোজ।

[৩] সোমবার( ২০ ডিসেম্বর )দুপুর ১ টার সময় মক্কা-মদিনা রোড়ে প্রাণ হারান তিনি।ফিরোজ আলম চর ফকিরা ৫ নং ওয়ার্ড়েরআবুল কালামের বাড়ির আবুল কালামের দ্বীতিয় পুত্র।

[৪] স্থানীয় সুত্রে জানা যায়,ফিরোজ আলম জীবন ও জীবিকার তাগিদে প্রবাস জীবন কাটিয়েছেন দীর্ঘ ১৪ বছর।তিনি বড় ট্রাকচালাতেন।কাগজপত্র ঠিক করে দেশে আসবে এমন সময়ে দুর্ঘটনায় প্রাণ হারায় ফিরোজ।

[৫] এবিষয়ে ফিরোজ আলমের পুত্র মতিউর রহমান রিজবী জানান,বাবা দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ভিতরে এ খবরএসেছে।আমাদের মাথার উপর যেনো আকাশ ভেঙে পড়েছে ।

[৬] এদিকে নিহতের খবরে ফিরোজ আলমের গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।

  • সর্বশেষ