শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সেন্টমার্টিনে ফের জাহাজ চলাচল শুরু: আটকেপড়া পর্যটকেরা ফিরছে

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।ঘূর্ণিঝড় জাওয়াদের শঙ্কা কেটে যাওয়ায় মঙ্গলবার দুপুর১টায় দমদমিয়া ঘাট থেকে চারটি ও কক্সবাজার থেকে একটি পর্যটকবাহী জাহাজে১শ’পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেন।

[৩]আটকে পড়া১হাজারের বেশি পর্যটককে নিয়ে মঙ্গলবার বিকেলে দমদমিয়া ঘাটে উদ্দেশ্য রউনা দেয় কেয়ারি সিন্দাবাদ,কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন,এমভি পারিজাত,সুকান্ত বাবু নামে জাহাজ।গত শুক্রবার ও শনিবার সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে এসব পর্যটক আটকা পড়েছিলেন।এছাড়া পর্যটকদের আনতে কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি ও সেন্টমার্টিনে যায়।

[৪]ঢাকা থেকে ভ্রমণে আসা রায়ান বলেন,পরিবার নিয়ে একদিনের জন্য এসে সেন্টমার্টিনে তিনদিন থাকতে হয়েছে।কবে যে ফিরতে পারব অপেক্ষায় ছিলাম।আজকে জাহাজ চলে আসায় ফিরতে পারায় অনেক আনন্দ লাগছে।

[৫]জাহাজ কেয়ারি সিন্দবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক মোঃশাহ আলম বলেন,মঙ্গলবার দুপুরে দমদমিয়া জেটি ঘাট থেকে চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্য রউনা দেয়।জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসবে।

[৬]সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন,পাঁচটি জাহাজে করে আটকা পড়া পর্যটকরা টেকনাফ-কক্সবাজার উদ্দেশ্য রউনা দেয়।এখন দ্বীপে শতাধিক পর্যটক রয়েছে।সাগর শান্ত হওয়ায় ফের জাহাজ চলাচল শুরু হয়েছে।
[৭]এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন,বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।আটকে পড়া পর্যটকদের আনতে টেকনাফ থেকে সেন্টমার্টিন যায় চারটি জাহাজ।বিকেলে জাহাজগুলো পর্যটকদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা দেয়।

[৭] উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে ফের জাহাজ চলাচল শুরু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ