শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয় দিবস উপলক্ষে জবিতে সপ্তাহব্যাপী নানান আয়োজনের উদ্যোগ

জবি প্রতিনিধি: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[৩] সপ্তাহব্যাপী কর্মসূচিতে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, চিত্র প্রদর্শনী, মঞ্চনাটক, সঙ্গীত এবং ব্যান্ড দলের সঙ্গীত আয়োজন।

[৪] এ বিষয়ে সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, প্রায় দু'বছর হতে চললো, কোভিডের কারণে আমরা কোনো অনুষ্ঠান করতে পারছিলাম না। এবার বিজয় দিবস সামনে রেখে আমরা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠান করতে চাচ্ছিলাম।'

[৫] তিনি আরো বলেন, শহী বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

[৬] এছাড়াও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে বিশ্ববিদ্যালয়ের মুজিবমঞ্চে ফিল্ম এণ্ড টেলিভিশন বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীত অনুষ্ঠান, নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চনাটক প্রদর্শন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্যান্ড সঙ্গীতসহ বিভিন্ন আয়োজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়