শিরোনাম
◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আতালান্তা ৩২ বছর পর জুভেন্টাসের মাঠে জয় পেলো

স্পোর্টস ডেস্ক : [২] এর আগে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে হেরেছিলো জুভেন্টাস। সেই ধাক্কা সামলে উঠবে তারা, এমনটাই ভেবেছিলেন সমর্থকরা। কিন্তু হলো উল্টোটা। এবার সেরি আয় প্রায় ভুলে যাওয়া এক তেতো স্বাদ পেল জুভেন্টাস। ৩২ বছর পর তাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরল আতালান্তা।

[৩] তুরিনে শনিবার (২৭ নভেম্বর) লিগ ম্যাচে ১-০ গোলে হারে জুভেন্টাস। প্রথমার্ধেই সফরকারীদের জয়সূচক গোলটি করেন কলম্বিয়ান স্ট্রাইকার দুভান জাপাতা। প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগেছে জুভেন্টাস। এই সময়ে তাদের সেরা সুযোগটা পান পাওলো দিবালা। কিন্তু ডি-বক্সের সামনে ভালো পজিশনে থেকে বল বাইরে মারেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তার ফ্রি-কিকে বল ক্রসবারের ওপরের দিকে লাগে।

[৪] ১৯৮৯ সালের পর এই প্রথম জুভেন্টাসের মাঠে জিতল আতালান্তা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল আট ম্যাচে। - রোমটাইমস/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়