শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৪৪ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি উপাচার্যের পদত্যাগপত্র নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ এখনো চূড়ান্তভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।  

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু একসেপ্ট করিনি। শুধু দরখাস্তটি গ্রহণ করেছি। তাকে এখনো জানানো হয়নি যে, এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিষয়টি খোলা থাকবে।’

ঢাবি উপাচার্যের বিষয়ে এহছানুল হক মিলন বলেন, ‘তিনি একজন ভদ্র ও কোয়ালিফাইড ব্যক্তি। আমি মনে করি তাকেও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়