শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৫৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মুক্তির পথে সোনম ওয়াংচুক, আটকাদেশ প্রত্যাহার করল ভারত সরকার

ভারতের লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে আটকে রাখার সিদ্ধান্ত অবশেষে প্রত্যাহার করেছে ভারত সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে সোনমকে আর আটক রাখা হবে না। সোনমকে আটক রাখাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তার স্ত্রী।

গত বছরের সেপ্টেম্বরে সোনমকে আটক করা হয়। বলা হয়েছিল, তিনি ‘অশান্তিতে মদত’ দিয়েছেন। সোনম বন্দি ছিলেন রাজস্থানের যোধপুর কারাগারে। সরকারের সোনমের আটক বাতিল করার ফলে ছ’মাস পর মুক্তি পেতে চলেছেন তিনি। সরকার এব্যাপারে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সোনমকে আটক করা হয়েছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ‘শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ তৈরির মাধ্যমে লাদাখে সমস্ত পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য যথাযথ বিবেচনার পর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ক্ষমতা প্রয়োগ করে সোনম ওয়াংচুকের আটকের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • সর্বশেষ