শিরোনাম
◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা? ◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আই‌পিএল : মুস্তাফিজের বদলি হিসেবে কে কে আর এ জিম্বাবু‌য়ের মুজারাবানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার পর তাঁর বদলি হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে আর খেলছেন না মুজারাবানি।

ক্রিকইনফো জানিয়েছে, মুজারাবানি ইতিমধ্যে ইসলামাবাদ ইউনাইটেডকে পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) কেকেআরও তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৬ সালের আইপিএল নিলামে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে গত ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে নির্দেশ দেয়।

মুস্তাফিজ পিএসএলের দল লাহোর কালান্দার্সে যোগ দেন। পিএসএল শুরু হবে ২৬ মার্চ, যা আইপিএলের দুই দিন আগে।

এর আগে মুজারাবানি মুলতান সুলতানসের হয়ে একটি পিএসএল শিরোপা জিতেছিলেন। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিএসএল নিলামে প্রথমে কোনো দল পাননি তিনি।

পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন মুজারাবানি।

ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের অন্যতম সফল বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের বড় জয়ে চার উইকেটও নিয়েছিলেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়