শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:৩৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত তার একটি ভিডিওতে ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, এদিন নেতানিয়াহু নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে বক্তব্য দেন।

advertisement

ওই ভিডিও দেখে নেটিজেনরা দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে যেন ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে করা পোস্টগুলোতে লাখ লাখ ভিউ হয়েছে। অনেকেই লিখেছেন, ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লি।’ আবার কেউ বলেছেন, ‘তার হাতটা ভালো করে দেখুন।’

অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী এও দাবি করেন, ‘নেতানিয়াহু মারা গেছেন।’ একজন ব্যবহারকারী হিব্রু ভাষায় লিখেছেন, ‘এই বিবি, আপনি কি এতই বিশেষ যে আপনার ছয়টি আঙুল আছে, নাকি আপনি অনেক আগেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন?’

advertisement

এই বিতর্কে প্রশ্ন তোলেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্সও। তিনি এক্সে লিখেছেন, ‘বিবি কোথায়?” নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি আরও প্রশ্ন করেন, তার দপ্তর কেন তার নামে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও প্রকাশ করে আবার মুছে ফেলছে এবং হোয়াইট হাউসে কেন এত আতঙ্ক দেখা যাচ্ছে?

তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এই দাবিগুলো খণ্ডন করে বলেছে, ‘না, নেতানিয়াহুর দুই হাতেই অন্য সবার মতো পাঁচটি আঙুল রয়েছে। এটি তার ডান হাত, যেখানে তিনি মঞ্চে ইশারা করছিলেন। লাল বৃত্ত ও কোণের কারণে অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়ে হাতটি অস্বাভাবিক মনে হয়েছে। এটি প্রেস কনফারেন্সের ভিডিওর একটি স্থিরচিত্র মাত্র।’

advertisement

আরেকটি পোস্টের জবাবে গ্রোক লিখেছে, ‘নেতানিয়াহু জীবিত আছেন। ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর যে গুজব ছড়ানো হয়েছে তা স্নোপস, টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন সূত্র মিথ্যা ও যাচাইহীন তথ্য হিসেবে খণ্ডন করেছে। নির্ভরযোগ্য সরকারি ও যাচাইকৃত সূত্রের ওপর নির্ভর করুন।’

এদিকে ক্রেমলিন নামে একটি পেজ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েলের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি সংবাদ সম্মেলন থেকে হঠাৎ বের হয়ে যান এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসেন।

এছাড়াও নজর পড়েছে নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে। সাধারণত এক্সে সক্রিয় থাকলেও তিনি সর্বশেষ ৯ মার্চ একটি পোস্ট করেছিলেন। এর আগে নেতানিয়াহুকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে বেইত শেমেশ এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের মধ্যে হাঁটতে।

  • সর্বশেষ