শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছুটিতে টিম পেইন

স্পোর্টস ডেস্ক: [২] মাসখানেক আগের কথা। ঘাড়ের যন্ত্রণায় অ্যাশেজ খেলার নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন টিম পেইন। অস্ত্রোপচার করান এবং আগামী ৮ ডিসেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু মাঠে নামার কয়েক সপ্তাহ আগে সেক্সটিং কেলেঙ্কারিতে অধিনায়কত্ব ছাড়লেন। এর এক সপ্তাহ পর সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গেলেন উইকেটকিপার ব্যাটসম্যান।

[৩] মানসিক স্বাস্থ্যের কথা ভেবে পেইন ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে পেইন জানান। গত শুক্রবার অস্ট্রেলিয়ান গণমাধ্যম প্রকাশ্যে আনে সেক্সটিং কেলেঙ্কারি। চার বছর আগে ব্রিসবেন টেস্ট শুরুর সকালে তাসমানিয়া ক্রিকেটের প্রাক্তন এক নারী সহকর্মীকে যৌন উস্কানিমূলক মেসেজ পাঠান পেইন। নতুন করে বিষয়টি জনসম্মুখে আসায় নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

[৪] ব্রিসবেনে আগামী ডিসেম্বরের অ্যাশেজ টেস্ট দলে যোগ দেওয়ার আগে তাসমানিয়ার হয়ে ওয়ানডে কাপ ম্যাচ খেলার কথা ছিল পেইনের। কিন্তু সরে দাঁড়ালেন। ক্রিকেট তাসমানিয়া শুক্রবার এক বিবৃতি দেয়, ‘গত ২৪ ঘণ্টা ধরে আলোচনা শেষে টিম পেইন ক্রিকেট তাসমানিয়াকে জানায়, অদূর ভবিষ্যতের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছুটি নিতে যাচ্ছেন। ক্রিকেট তাসমানিয়া তাকে এবং তার পরিবারকে পেশাগত ও ব্যক্তিগতভাবে মৌসুমজুড়ে সমর্থন দিয়ে যাবে।

[৫] আগামী কয়েক দিনের মধ্যে অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের দল ঘোষণার কথা। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, তারা পেইনের পাশে আছে। পেইন বিশ্রামে যাওয়ায় অ্যালেক্স ক্যারি কিংবা জশ ইংলিশের অভিষেক হতে পারে ব্রিসবেন টেস্টে। - ক্রিকইনফো/ রাইজিংবিডি

  • সর্বশেষ