শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ধারী দুই মাদক কারবারী আটক

তৌহিদুর রহমান : [২] র‍্যাব-১৪ বিশেষ অভিযানে "৭১ বাংলা" টিভির স্টিকার যুক্ত প্রাইভেটকার থেকে ৮৭ কেজি গাঁজা ও হুইস্কিসহ দুই সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক প্রেসবিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ সদস্যরা।

[৩] এর আগে গোপন সংবাদের ভিওিতে বুধবার রাতে জেলার আশুগঞ্জ এলাকায় অভিযানে মাদকসহ আটকৃতরা হলেন, ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা মৃত মুহর আলী মুন্সীর ছেলে মো: আমিনুল ইসলাম বুলবুল (৩৭) ও ঐ এলাকার আবুল কাশেমের ছেলে মো: সোহান (২২)।

[৪] তারা আরও জানান, মাদক বিক্রির নগদ ৩০০০/টাকাসহ পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন। মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের আইনগত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়