শিরোনাম
◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত ◈ বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার কো‌চের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া   ◈ ইরানের সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত করা হয় ◈ মসজিদুল আকসায় তারাবির নামাজ বন্ধ করল ইসরায়েল ◈ ৫ জেলার ডিসি প্রত্যাহার ◈ ইরানের গার্ডিয়ান কাউন্সিলে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে আলিরেজা আরাফি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ১১:৫৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিজিবি’র অভিযানে ১ কেজি আইস উদ্ধার

সুজন কৈরী: [২] কক্সবাজারের টেকনাফে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ মাদকের বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

[৩] মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকার লবণ মাঠ থেকে ভয়ঙ্কর এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।

[৪] বুধবার বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান এক বার্তায় জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি মাদকের বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদে আলীখালী সোলার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে আলীখালী লবণের মাঠের ওপর দিয়ে কয়েকজনকে আসতে দেখা যায়। বিজিবির ধাওয়ার মুখে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে এক কেজি আইস জব্দ করা হয়। মাদক কারবারীদের সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়