শিরোনাম
◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিররঞ্জন সরকার: আমাদের এখন কোনো কিছুতেই ‘চোখও জ্বলে না, কান্নাও পায় না!’

চিররঞ্জন সরকার
একসময় একটি কোম্পানির বেবি শ্যাম্পুর বিজ্ঞাপনে দেখানো হতো, একটা শিশু ওই বেবি শ্যাম্পু দিয়ে আনন্দের সঙ্গে গোসল করার পর বলছে, চোখে লাগলে চোখ জ্বলে না, কান্নাও পায় না! বেবি শ্যম্পু! আমরা এখন সেই বিজ্ঞাপনে দেখানো বেবি শ্যাম্পুর জগতে বাস করছি। এখন আমাদের কোনো কিছুতেই ‘চোখও জ্বলে না, কান্নাও পায় না!’ নিত্যপ্রয়োজনীয় জিনিসের কথাই ধরা যাক। প্রতিটি জিনিসের দাম অনেক বেশি বেড়েছে এবং বেড়েই চলেছে। চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মাংসের দাম অনেকদিন ধরেই আকাশছোঁয়া। গত এক মাসে চিনি, ময়দা, মুরগির মাংস, মাছ, রান্নার তেল এবং মসলাসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।

সবজি ও তরকারির দামেও কোনো লাগাম নেই। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাকাল হলেও সরকারের কর্তাব্যক্তিদের এ নিয়ে কোনো বিকার নেই। তারা জিনিসপত্রের দাম যে অনেক বেশি- এ সাধারণ সত্যটাই স্বীকার করেন না। ‘জিনিসপত্রের দাম আর কতো কমাবো’ ‘সব ঠিকঠাক মতো চলছে’ বলেই তারা মনে করেন। সরকার ছলে, বলে, কৌশলে আমাদের আয়ের ওপর ‘গোপন-হামলা’ চালাচ্ছে। আমাদের পরিশ্রমের টাকা নানা কায়দায় হাতিয়ে নিচ্ছে। প্রত্যক্ষ করের পরিবর্তে পরোক্ষ করের বোঝা তো আছেই, এর সঙ্গে যোগ হয়েছে তেল এবং সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা অচিরেই আসবে বলেও আশঙ্কা রয়েছে। কথা হলো, আমরা কি সেই বিজ্ঞাপনের শিশুটির মতো ‘চোখে লাগলে চোখ জ্বলে না, কান্নাও পায় না’ মার্কা অনুভ‚তি নিয়ে বসে থাকবো? নাকি একটু নড়েচড়ে বসবো, প্রতিবাদ-ট্রতিবাদ করবো? chiroronjon Sarkar’র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

 

  • সর্বশেষ