শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী

আকাশ আহম্মেদ: [২] মাদারীপুর রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর সারিস্তাবাদ গ্রামে এ ঘরগুলো উপকারভোগীদের হাতে হস্তান্তর করেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

[৩] এসময় ভূমিহীন ও গৃহহীন ২৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। উপজেলায় এ পর্যন্ত মোট ১০১টি ঘর প্রদান করা হয়েছে।

[৪] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ.এম মাহবুব হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে রাজৈরে ১৬৬টি ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে শনিবার (২০ নভেম্বর) ২৬টি এবং আগে ৭৫টি হস্তান্তর করা হয়েছে। বাকীগুলি অচিরেই হস্তান্তর করা হবে।

[৫] ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মাদারীপুর-২ আসনের এমপির স্থানীয় প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের একাংশের যুগ্ন-আহবায়ক আ.ফ.ম ফুয়াদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, ওসি মো. শেখ সাদিক, যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়