শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় নেওয়া হয়েছে মুস্তাফিজের পায়ে পড়া ওই দর্শককে, হবে শাস্তি

স্পোর্টস ডেস্ক: জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শকের নাম রাসেল। নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে থাকা পেসার মুস্তাফিজের কাছে ছুটে যান তিনি। সেই ঘটনায় রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে। জানা গেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা হবে রাজধানীর আদাবরের এই বাসিন্দাকে।

মিরপুর জোনের টহল পরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক বকশি বলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই আমরা তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।’

নিরাপত্তা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সিকিউরিটি লেবেল তো আসলে ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব, আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। সে মূলত টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল মাঠে ঢুকার। সে মুস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। তো পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে।’

জানা গেছে কুমিল্লা শহরে বাড়ি রাসেলের। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। ১৩তম ওভারে ব্যাট করছে পাকিস্তান। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে। এরপর চুমু খেতে থাকেন তিনি। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকেও মাঠ থেকে তুলে নেওয়া হয়। -ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়