শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ জয়ের অঙ্গীকার করে বাবরকে চিঠি লিখলেন ৮ বছরের শিশু; জবাব দিলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। এবার পাকিস্তানের অধিনায়ক বাবর এবং তার দল এক হৃদয়স্পর্শী চিঠি পেয়েছে ৮ বছর বয়সী এক সমর্থকের কাছ থেকে।

[৩] তাতে লেখা, প্রিয় পাকিস্তান দল, আমি গর্বিত। তোমাকে ভালবাসি বাবর আজম। সবাই খুব ভাল খেলেছ। ভাল ব্যাটিং, ভাল বোলিং। কাল আমার মনে হয়েছিল পাকিস্তান জিতবে, মাঝে আমি খুব চাপে ছিলাম। শেষের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম। এক দিন আমি অধিনায়ক হব, সেই দিন তোমাদের আমার দলে নেব, আমরা ফাইনাল খেলব এবং জিতব।

[৪] তার ছোট সমর্থককে ধন্যবাদ জানিয়ে বাবর আজম লেখেন, প্রিয় মহম্মদ হারুন সুরিয়া, সালাম, আমাদের প্রতি সদয় হয়ে চিঠি লেখার জন্য ধন্যবাদ চ্যাম্পিয়ন। আমি জানি তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকবে, প্রচুর পরিশ্রম করবে এবং জীবনে যা চাও সেটা করতে পারবে। তুমি নিশ্চয়ই আমার সই পাবে তবে আমি উদগ্রীব তোমার সই নেওয়ার জন্য, আমাদের ভবিষ্যতের অধিনায়ক। জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়