শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়িতে বাবার লাশ, এসএসসি পরীক্ষা দিলো সিনথিয়া

বাইজিদ আহাম্মেদ: [২] রোববার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে নরসিংদীর পলাশে। ভোরে সিনথিয়ার বাবা হুমায়ূন কবির (৪৮) মারা যান। চোখে অশ্রু নিয়ে এসএসসি পরীক্ষার হলে পরীক্ষায় অংশ গ্রহণ করল মেয়ে সিনথিয়া কবির। সে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী।

[৩] জানা যায়, ভোরে ফজরের নামাজের পর হুমায়ূন কবির মৃত্যুবরণ করেন। তিনি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া গ্রামের মৃত মোখলেছ সরদারের ছেলে।

[৪] বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডা.নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার প্রথম দিনের পদার্থ পরীক্ষায় অংশ নেয় সিনথিয়া । এ খবরে পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখের অশ্রু মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে।

[৫] নিহতের স্বজনরা জানান, হুমায়ুন কবির হার্ট এটাক করে ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। নিহত হুমায়ূন কবিরের জানাজা নামাজ দুপুর আড়াইটার দিকে কো-অপারেটিভ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় হুমায়ূন কবিরের আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রাম ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন।

[৬] ডাঃ নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, বাবার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়