শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ১২:৫৫ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকায় পৌঁছে শাকিব লিখলেন ‘নিউ হোপস, আলহামদুলিল্লাহ’

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। কাজের ব্যস্ত শিডিউলে নিজেকে সময় দেওয়ার সময় পান না বললেই চলে। গেলো শুক্রবার (১২ নভেম্বর) আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সেখানে দিন দশেক থাকবেন। ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবেন। মার্কিন মুল্লুকে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন শাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ।’ আরটিভি

আগামীকাল (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক শহরে বসতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ওই অনুষ্ঠানের অন্যতম অতিথি শাকিব খান।

এই অভিনেতার সঙ্গে ঢাকা ছেড়েছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, শাহরিয়ার নাজিম জয়, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়া সহ ২০ জনের মতো তারকা।

১৬ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, 'স্বাধীনতার ৫০ বছরে দেশের শোবিজ ও সংগীতে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জানানো হবে। আয়োজনটি ইন্টারন্যাশনালি এক্সপোজ করার জন্য নিউ ইয়র্ককে ভ্যানু হিসেবে নিয়েছি। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অংশ নেবেন অনুষ্ঠানে।'

অন্যদিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন, 'চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছে। সেখানে আমি শামিল হতে পেরে ভালো লাগছে। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি। চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো!'

১৪ নভেম্বর নিউ ইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠিত হলেও ঢাকায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শকরা দুই অনুষ্ঠানই বড় পরিসরে চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করতে পারবেন ‘থার্টি ফাস্ট’ উপলক্ষে।

  • সর্বশেষ