শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রিয়ায় ভ্যাকসিনের আওতায় না আসার জন্য লকডাউন

মাকসুদ রহমান: [২] সংক্রমণ বৃদ্ধির হার অব্যাহত থাকলে অস্ট্রিয়ার আপার প্রদেশগুলোতে সোমবার থেকে আরোপ করা হতে পারে লকডাউন। বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড ১১ হাজার ৯৭৫ জনের করোনা শনাক্ত হয়। বিবিসি

[৩] অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সজেন্ডার শ্যালেনবার্গ বলেন, ভ্যাকসিন না নেয়া নাগরিকদের জন্য লকডাউন আরোপ করা অনিবার্য হয়ে যাচ্ছে।

[৪] প্রায় ১৫ লাখ নাগরিকের আপার প্রদেশ জনবসতির দিক থেকে সবার উপরে থাকলেও এখানে ভ্যাকসিন নেয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম। জার্মানি এবং চেক রিপাবলিকের সঙ্গে সীমান্ত থাকায় এসব এলাকাতে সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি।

[৫] করোনা প্রতিরোধে অস্ট্রিয়া ভ্যাকসিন না নেয়াদের জন্য নিষিদ্ধ করেছে রেস্টুরেন্ট, সিনেমা হল ও জনসমাগমস্থল। সম্পাদনা: মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়