শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেদভেদেভকে হারিয়ে মাস্টার্স রেকর্ড জকোভিচের

স্পোর্টস ডেস্ক: [২] নোভাক জকোভিচ আরও একবার সেরা টেনিস প্লেয়ার হিসেবে বছর শেষ করলেন। টানা সাত বছর তার সাম্রাজ্যে কেউ ঢুকতে পারেননি। রজার ফেদেরার, রাফায়েল নাদালদের সমান ২০টা গ্র্যান্ড স্ল্যম জিতলেও ৩৭তম মাস্টার্স খেতাব ঢুকে পড়লো জোকারের ট্রফি ক্যাবিনেটে। যে কৃতিত্ব রাফা, নাদালেরও নেই।

[৩] এক ক্যালেন্ডার ইয়ারে টানা চারটে গ্র্যান্ডম জেতার হাতছানি ছিল জকোভিচের সামনে। রাশিয়ান দানিল মেদভেদেভের কাছে ইউএস ওপেনে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। সেই মেদভেদেভের বিরুদ্ধেই প্যারিস মাস্টার্স জিতলেন তিনি। রাশিয়ান টেনিস প্লেয়ারকে ৪-৬, ৬-৩, ৬-৩ হারালেন জোকার। যা সব মিলিয়ে সাত নম্বর প্যারিস মাস্টার্স জেতাতে সাহায্য করল তাকে। ফাইনালে মেদভেদেভ প্রথম সেটটা জিতলেও পরের দুটোতে আর দাঁড়াতে দেননি। প্যারিসটাইমস, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়