শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের খেলা নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ভাবতে হবে না : শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমালোচনায় মুখর সাবেক বিদেশি ক্রিকেটাররা। পাকিস্তানের একটি টিভি শো-তে খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও একহাত নিয়েছেন সে দেশের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, মিসবাহ উল হক, ওয়াহাব রিয়াজরা।

[৩] এ বছরের ফেব্রুয়ারিতেই ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়ে বোর্ডে যোগ দেন শাহরিয়ার নাফিস। জাতীয় দলের এই সাবেক ওপেনার শুক্রবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া একটি পোস্টে লেখেন, পাকিস্তান দল এখন যেমন খেলছে তা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু পাকিস্তানি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, স্যার আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার দরকার নেই।

[৪] এদিকে এমন একটি মন্তব্যের পর পোস্টের প্রতিক্রিয়ায় নেটিজেনরা খুব ইতিবাচক, সেটি বলা যাবে না। এমনকি তার ক্যারিয়ার, বিতর্কিত আইসিএল যাত্রা ও ক্রিকেটজ্ঞান নিয়েও সামাজিকমাধ্যমে চলছে চর্চা। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাম হাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাফিস ২৪টি টেস্ট আর ৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ১৩৮ আর ওয়ানডেতে ১২৩। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়