শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি- টোয়েন্টি থেকে বিদায় নিলেন চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচের পর বিদায়ের ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো।

[৩] লঙ্কানদের সাথে ম্যাচ শেষ করে নিজের প্যাডজোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ম্যাচ পরবর্তী আইসিসির ফেসবুক লাইভে সাবেক ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামির সাথে কথোপকথনে নিজের অবসরের কথা জানান ব্রাভো।

[৪] ব্রাভো বলেন, আমার মনে হয়, এবার বিদায়ের সময় এসে গেছে। আমার ১৮ বছরের খুব ভালো একটা ক্যারিয়ার ছিলো। কখনো উত্থান, কখনও পতন; কিন্তু আমি অনেক গর্বিত বোধ করি এই ভেবে যে আমি দীর্ঘ সময় আমার দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পেরেছি।

[৫] দুই দুইবার বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় দলের সদস্য ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৯০ টি টি-২০ ম্যাচ খেলেছেন। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়