শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের বিরুদ্ধে ফরহাদের সেঞ্চুরিতে রাজশাহীর পাল্টা জবাব

নিজস্ব প্রতিবেদক: [২] নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে বরিশাল ও রাজশাহী বিভাগের ম্যাচ। রোমাঞ্চকর কিছু হলে ভিন্ন কথা। নিষ্প্রাণ লড়াইয়ের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ফরহাদ হোসেন। ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে বরিশালের করা ৪০৪ রানের জবাবে ৩৭ রানের লিড নিয়েছিল রাজশাহী। সবকটি উইকেট হারিয়ে রাজশাহী তোলে ৪৪১ রান। তবে পরে বরিশাল দ্বিতীয় ইনিংসে পেছনে ফেলেছে তাদের।

[৩] হৃদয় ৫০ ও ফরহাদ ২৬ রানে দিন শুরু করেছিলেন। হৃদয়ের ইনিংস বেশি দূর এগোয়নি। ৬১ রানে তাকে আউট করেন রুয়েল মিয়া। সপ্তম উইকেটে সানজামুলকে সঙ্গে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন ফরহাদ। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় রাজশাহী।

[৪] সানজামুল ৭১ রানে ফিরলেও ফরহাদ তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটের ১৮তম সেঞ্চুরি। ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৬৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান। বল হাতে বাঁহাতি স্পিনার মনির হোসেন ৫ উইকেট পেয়েছেন। ২ উইকেট নিয়েছেন রুয়েল মিয়া।

[৫] পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে বরিশাল দ্বিতীয় ইনিংস শুরু করে শুরুতেই আশরাফুলকে হারায়। ১ রান করেন তিনি। আরেক ওপেনার রাফসান আল মাহমুদও ভালো করতে পারেননি। ১৫ রান করেন তিনি। এরপর পরিস্থিতি সামলে নেন ফজলে মাহমুদ (২৬) ও সালমান হোসেন (৩৯)। ২ উইকেটে ৮২ রানে দিন শেষ করেছেন বরিশাল।

[৬] এদিকে সিলেটে অমিত হাসানের ১৪৭ রানে ভালো অবস্থানে স্বাগতিকরা। একাডেমি মাঠে দ্বিতীয় ইনিংসে তাদের রান ৭ উইকেটে ২৫৮। রংপুরের বিপক্ষে তাদের লিড ১০৫ রানের। অমিত হাসান অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়