শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর খোলামেলা প্রেমকাণ্ড, স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি জিডি

সাদেক আলী: সিদ্ধিরগঞ্জে এক স্ত্রীর পরকীয়া বাধা দেওয়ায় প্রাণে মেরে ফেলার হুমকি ও নিজের বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় এক স্বামী জিডি করেছেন তার স্ত্রীর বিরুদ্ধে। গতকাল (৩১ অক্টোবর) শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় এ জিডি করেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি আবদুল আলী পুল এলাকার দেলোয়ার হোসেন নামের ওই স্বামী।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী শামিমা আক্তার আফরিনের (৩২) সঙ্গে ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। তারা স্বামী-স্ত্রী সুখে শান্তিতে থাকাকালে গত ৫ বছর ধরে তার স্ত্রী নিজের ইচ্ছেমতো চলাফেরা করছিল। স্ত্রীর সঙ্গে বিভিন্ন পুরুষের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয় ওই জিডিতে। তাকে বাধা দিলে স্বামী দেলোয়ারের সঙ্গে খারাপ আচরণ করার পাশাপাশি শারীরিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি স্বামী দেলায়ার হোসেনকে তার স্ত্রী প্রাণনাশের হুমকিও দিচ্ছেন।

এমনকি তাকে তার বাড়িতেও প্রবেশ করতে দিচ্ছে না তার স্ত্রী। এতে ভীতসন্ত্রস্ত হয়ে স্বামী দেলোয়ার হোসেন স্ত্রী শামীমা আক্তার আফরিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় শনিবার বিকেলে জিডি করেন।

এ ব্যাপারে নির্যাতন শিকার দেলোয়ার হোসেন আরও জানিয়েছেন, আমার স্ত্রীকে আমি সৎপথে ফেরানোর জন্য পারিবারিক ও সামাজিকভাবে অনেক চেষ্টা করেছি। স্ত্রীর পরকীয়া প্রেমিক নারায়ণগঞ্জের সাব্বির ও ঢাকা খিলগাঁওয়ের মাহামুদের সঙ্গে আপত্তিকর অবস্থায় কয়েকবার হাতেনাতে ধরা হয়। এ বিষয় স্ত্রীর পরিবারকে জানানো হলেও তারা প্রভাব খাটিয়ে আমার পরিবারকে হয়রানি করছে। আমার স্ত্রী অনেকটাই সবার সামনে খোলামেলা প্রেম করছে।

জিডির তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সোহেল রেজা জানিয়েছেন, দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নির্যাতন ও হুমকির অভিযোগ এনে স্ত্রীর নামে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়