শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে, ১০টি আইন সংসদে পাস হয়েছে

মনিরুল ইসলাম: [২] তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে। বাস্তবায়নের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ, যা ২০২০ সালের একই সময়ে ছিল ৪৫ দশমিক ৭১ শতাংশ।

[৩] বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

[৪] মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলতি বছরের গত তিন মাসে (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মোট ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ১৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবং ১০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। এ সময়ের মধ্যে চুক্তি অনুমোদন করা হয়েছে একটি। ১০টি আইন সংসদে পাস হয়েছে।

[৫] অন্যদিকে, তিনি জানান, ২০২০ সালের (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ৯টি বৈঠক অনুষ্ঠিত হয়। ওইসব বৈঠকে মোট ৭০টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বাস্তবায়িত হয় ৩২টি। বাস্তবায়নাধীন ছিল ৩৮টি সিদ্ধান্ত। ৬টি চুক্তির অনুমোদন দেওয়া হয়। সংসদে ৮টি আইন পাস হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়