শিরোনাম
◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবি'র ভর্তি যুদ্ধ শুরু, নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

এম আর আমিন: [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু। ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তিযুদ্ধ। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর দুই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৩] এবার ‘এ’ ইউনিটে পরীক্ষা দেবে ৬৮ হাজার ১১০ জন।‘বি’ ইউনিটে ৪২ হাজার ৬৬৭ জন। ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন। ‘ডি’ ইউনিটে ৫৪ হাজার ২৪৪ জন। ‘বি-১’ উপ-ইউনিটে ২০২০ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৯০২ জন। সব পরীক্ষা একাধিক শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

[৪] চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬১ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য লড়বেন ৩৭ জন শিক্ষার্থী। সকালের শিফটে ভর্তি পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর (OMR) ফরম দেওয়া হবে ১০টা ১৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে বেলা ১১ টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়। এছাড়া দুপুরের শিফটে পরীক্ষার্থীরা ২টা ১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।

[৫] প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাদা পোশাকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭০০ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া জালিয়াতি রোধে প্রক্টরিয়াল বডি ও বিশেষ টিম রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময় প্রতিদিন চলবে ১১ জোড়া ট্রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়