শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল সীমান্তে রাসেল ভাইপার সাপ উদ্ধার

বেনাপল প্রতিনিধি : [২] যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের বাড়ি থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকেলে এ বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়।

[৩] স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল সর্দার গত শুক্রবার গাতিপাড়া সীমান্তের তেরঘর নামক স্থানে একটি গাছ কাটার কাজে যায়। সেখানে গাছ কাটার কাজ করার সময় রাসেল ভাইপার সাপটিকে দেখতে পায়। পরে সে সাপটি অজগর মনে করে পোশার জন্য বাড়িতে নিয়ে আসে। পরবর্তী লোক জানাজানি হলে ২১ বিজিবি সদস্যরা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

[৪] নুর-ইসলাম সর্দারের মা জানান, তার ছেলে গত তিন দিন ধরে সাপটিকে অনেক যত্নে ইদুর ও ব্যাঙ্গ খাওয়ায়ে বাচিয়ে রেখেছে। অনেকে তাদেরকে দুই থেকে চার লাখ টাকা দিয়ে সাপটিকে কিনতে চেয়েছিলো। কিন্তু তারা তাদেরকে দিবেনা বলে জানিয়ে দেয়। এই সাপটি তারা বন বিভাগের কাছে তুলে দিবে বলে তাদেরকে জানিয়ে দেয়। এবং তিনি আজ বিকেলে বিজিবি সদস্যদের কাছে তুলে দিয়েছেন।

[৫] খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু বিষয়টি নিশ্চিত করে জানান, একজন সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে সাপটি উদ্ধার করেছে। এ রাসেল ভাইপার সাপটি খুবই বিষাক্ত বলে তিনি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ