শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ দলে এবার ডাক পেলেন কাতার প্রবাসী নবাব

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ফুটবল দলে কোচের রদবদল কিংবা এলিটা কিংসলে না খেলতে পারায় একরকম ছন্দহীন পরিস্থিতি। এরই মধ্যে মিলেছে নতুন সুখবর। গত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। প্রিমিয়ার লিগে দুয়েকটা ম্যাচে খেলার সুযোগও পেয়েছেন।

[৩] এবার তো শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার। জাতীয় দলের নতুন কোচ মারিও লেমস আপাতত ২৪ জন খেলোয়াড় বাছাই করেছেন। সেই দলে একমাত্র নতুন মুখ হলেন নবাব।

[৪] এছাড়া অন্য যারা আছেন, তাদের সবারই ঘুরে ফিরে জাতীয় দলের হয়ে অনুশীলন কিংবা খেলার সুযোগ হয়েছে।

[৫] সোমবার বিকালে প্রাথমিক ভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের হোটেলে রিপোর্ট করতে হবে। কাল থেকে লাল-সবুজ দলের পুরোপুরি অনুশীলন শুরু হওয়ার কথা। সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়