শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লড়াই

স্পোর্টস ডেস্ক: [২] এবার বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে নতুনদের জেগে উঠার পালা। ব্যস্ত সূচির দিনে এবার রং হারানো এক এল-ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। রোনালদো-মেসিবিহীন প্রথম লড়াইয়ে রোববার (২৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

[৩] ২০০৩ সালের পর এই প্রথম স্প্যানিশ ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে দেখা যাবে না মেসিকে। আর রিয়াল মাদ্রিদ পাচ্ছে না সার্জিও রামোসকে। চিরপ্রতিদ্ব›দ্বী দুই দলের দুই তারকা পিএসজিতে ভাগাভাগি করছেন ড্রেসিং রুম। ১৫ বছরে প্রথমবারের মতো মেসি-রামোসের দ্বৈরথ দেখা যাবে না এল ক্লাসিকোয়। লিওনেল মেসির পর ন্যু-ক্যাম্প ত্যাগ করেন অঁতোয়ান গ্রিজম্যানও। আক্রমণভাগের সেরা তারকাদের অভাব বেশ ভালোই টের পাচ্ছে বার্সেলোনা।

[৪] মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা বার্সা লা লিগার ৮ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লীগেও টানা দুই ম্যাচে হার দেখেছে কাতালানরা। তবে সবশেষ দুই ম্যাচে সাফল্যের দেখা পেয়েছে বার্সেলোনা। টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ক্যোমান শিষ্যরা। মার্কা/ যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়