শিরোনাম
◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে সড়কে টাকা আদায়ের সময় ভুয়া পুলিশ সদস্য কে আটক করেছে এলাকাবাসি

জাকির আকন: [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোববার সকালে (২৪ অক্টোবর ) তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কে পুলিশ পরিচয়ে সিএনজি, মোটর সাইকেল ও অটোভ্যান থামিয়ে টাকা আদায়ের সময় রেজাউল করিম (৩৪) নামে প্রতারক কে আটক করে থানায় সোর্পদ করেছে এলাকাবাসি । আটককৃত রেজাউল বগুড়া জেলার শেরপুর উপজেলার খনদকার টোলা গ্রামের তোতা মিয়ার ছেলে ।

[৩] পুলিশ ও এলাকাবাসি জানায়, রোববার সকালে ৮টার দিকে তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কে পুলিশ পরিচয়ে সিএনজি, মোটর সাইকেল থামিয়ে চেকিং করে টাকা আদায় করে আসছিল রেজাউল করিম। টাকা নেওয়ার বিষয়টি সন্দেহ হওয়ায় এলাকাবাসি তাকে আটক করে কোন থানায় কর্মরত আছে বলে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে সে পুলিশ নয় বগুড়ার শেরপুর শহরে থাকে। পরে তাড়াশ থানায় খবর দেওয়ার পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে ।

[৪] এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কে পুলিশ পরিচয়ে সিএনজি, মোটর সাইকেল থামিয়ে টাকা আদায়ের সময় রেজাউল করিম (৩৪) নামে প্রতারক কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলা প্রক্রিয়া চলমান শেষে জেলহাজতে পাঠানো হবে ।

  • সর্বশেষ