শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ সেকেন্ডের দাম ৩৪ লাখ টাকা, বিজ্ঞাপনের সব রেকর্ড ভেঙে দেবে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক : [২] টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বিজ্ঞাপনের জন্যও দেদার দর হাঁকাচ্ছে সম্প্রচারকারী সংস্থাও। ওই বিশেষ দিনে বিজ্ঞাপনের জন্য ৯০০ কোটি রুপি লাভের মুখ দেখছে সম্প্রচারকারী সংস্থা। অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপনের জন্য ২৭৫ কোটি রুপি লাভ হচ্ছে সংস্থার।

[৩] ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা যেমন তুঙ্গে, তেমনই হিট বিজ্ঞাপনের বাজারও। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বিজ্ঞাপনের জন্যও দেদার দর হাঁকাচ্ছে সম্প্রচারকারী সংস্থাও। ওই বিশেষ দিনে বিজ্ঞাপনের জন্য ৯০০ কোটি টাকা লাভের মুখ দেখছে সম্প্রচারকারী সংস্থা। অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপনের জন্য ২৭৫ কোটি রুপি লাভ হচ্ছে সংস্থার। দর এতটাই উপরে উঠেছে যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরে দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনের জন্য প্রতি ১০ সেকেন্ডে ২৫ থেকে ৩০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ টাকার বেশি) ধার্য করেছে সম্প্রচারকারী সংস্থা।

[৪] টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেই অফিসিয়াল ব্রডকাস্টারের সাথে ১৬টি স্পনসরের চুক্তি হয়েছে। এ ছাড়া আইসিসির সাথে চুক্তিবদ্ধ ১৫টি মেগা স্পনসরও আছে এই তালিকায়। বিজ্ঞাপনের বাজার দর গত কয়েক দিনে যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাতে মুচকি মুচকি হাসছে সম্প্রচারকারী সংস্থা। শুধুই কি তাই, কো প্রেসেন্টিং স্পনসরশিপ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ কোটি রুপিতে। আর অ্যাসোসিয়েট স্পনসরশিপের জন্য ৩০ থেকে ৩৫ কোটি রুপির প্রস্তাব দেয়া হয়েছে। বিরাট-বাবরদের দ্বৈরথ ঘিরে বিজ্ঞাপনের বাজার দর আরো চাঙ্গা হয়ে উঠেছে। এখন দেখার এই হাইভোল্টেজ ম্যাচের বিজ্ঞাপন সব রেকর্ড ভেঙে দেয় কিনা। - সূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ