শিরোনাম
◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ

সুমাইয়া মিতু: [২] জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিশ্বের ৮০টি দেশের দুই হাজার প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। করোনা মহামারির কারণে গত বছর এ মেলা ভার্চ্যুয়াল আদলে আয়োজিত হয়েছিল। এ বছর বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

[৩] বইমেলাটি ২০ অক্টোবর শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। মেলার পরিচালক ইউরগেন বস বলেছেন, সারা বিশ্বের বইবিষয়ক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চেষ্টা করছে।

[৪] ১৯৪৯ সালে ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্টের পাউল গির্জায় ২০৫ প্রকাশনার ৮৪৪টি বই প্রদর্শনের মাধ্যমে বইমেলার যাত্রা শুরু হয়েছিল। এ বছর এই মেলা ৭৩ বছরে পা রেখেছে। এবারের বইমেলায় বাংলাদেশের স্টলে প্রায় ৪০০ টি বই আছে।

 

  • সর্বশেষ