শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্ধেকের বেশি মার্কিন নাগরিক পণ্য সরবরাহ সংকটে ভুগছে বলছে জরিপ

রাশিদুল ইসলাম : [২] পোলিং ফার্ম ট্রাফালগারের জরিপে ১ হাজার মার্কিন নাগরিকের প্রায় ৫৪ শতাংশ বলেছেন যে তারা ব্যক্তিগতভাবে ‘সাধারণ ভোক্তা পণ্য’ কেনার সময় তা ঘাটতির মুখে পড়ছেন। এর কারণ হিসেবে তারা কোভিডের প্রভাবকে দায়ী করে বলেছেন লকডাউন ও আন্তর্জাতিক সরবরাহে হস্তক্ষেপ অব্যাহত থাকায় এধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিএনএন

[৩] জরিপে রিপাবলিকানদের ৬৭.৭ ও ডেমোক্রেটদের ৪২.৪ শতাংশ এধরনের পণ্য সংকটের দুর্ভোগের কথা স্বীকার করেছেন। সংখ্যাগরিষ্ঠ স্বাধীন বা নির্দলীয় ভোটার হিসেবে ৫০ শতাংশ মার্কিন নাগরিক পণ্য সংকটের কথা বলেছেন। তবে ৩৭ শতাংশ এখনো পণ্য সংকট অনুভব করছেন না বলে জানালেও অন্য ১২.৪ শতাংশ বলছেন তারা এখনো এ বিষয়ে নিশ্চিত নন।

[৪] গত ১৫ থেকে ১৮ অক্টোবর এ জরিপ সম্পন্ন হয়। এর আগে প্রায় ১৬০ জন রিপাবলিকান আইনপ্রণেতা এক চিঠিতে পণ্য সংকট আরো কঠিন হওয়ার আগে বাইডেন প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়