শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টা : সাবেক ভিপি নুরের সংগঠনের ৪ নেতাসহ আটক ৯

রিয়াজুর রহমান: [২] গ্রেফতারকৃতরা হলেন, 'বাংলাদেশ যুব অধিকার পরিষদ' চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এন এম নাছির উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ এবং বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল।

[৩] মিজান ও ইমনকে চকবাজার এলাকা থেকে, নাছিরকে টেরিবাজার এলাকা থেকে এবং রাসেলকে ষোলশহর ২ নম্বর গেইট এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

[৪] চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টা ও মণ্ডপের বাইরে পূজার ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে এদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

[৫] গ্রেপ অন্যরা হলেন- ইয়ার মোহাম্মদ, মো. গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান ও বাকলিয়ার বৌ বাজার কুমিল্লা হোটেলের ম্যানেজার ইমরান হোসেন।

[৬] পুলিশ জানায়, জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টার সময় ধারণকৃত ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।

[৭] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন গনমাধ্যমতে বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

[৮] উল্লেখ্য, গত১৬ অক্টোবর জেএমসেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টার ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলা অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ