শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার মাস বেতন নেই, তালিবানের কাছে অনাহারি শিক্ষকদের আকুতি

রাশিদুল ইসলাম : [২] বেতন চেয়ে প্রাপ্য টাকা মেটানোর দাবি জানালেন আফগানিস্তানের শিক্ষকরা। তালিবান সরকারের কাছে হেরাতের ওই শিক্ষকদের দাবি, তাদের সংসার চালানো দায় হয়ে গিয়েছে তালিবানি শাসন শুরু হওয়ার পরে। কারণ স্কুল খুলছে না, কাজ হচ্ছে না, বেতনও মিলছে না। দি ওয়াল

[৩] শিক্ষিকা লতিফা আলিজাই টোলো নিউজকে বলেছেন, শিক্ষকদের বেতন কোনওদিনই খুব বেশি ছিল না, যে আমরা অনেক টাকা জমিয়ে রাখব। আমরা যা পেতাম তাই দিয়ে আমাদের রোজকার খরচই চলত কেবল। চার মাস ধরে তাও চলছে না।

[৪] স্কুলশিক্ষক আহমেদ হাকিমি বলেন, বহু শিক্ষকের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেছে বিল না মেটাতে পারায়।

[৫] শিক্ষক সাদাত আতিফ বলছেন, আমার মেয়ে এক মাস ধরে অসুস্থ। আমি ডাক্তার দেখাতে পারছি না ওকে। ডাক্তারও নেই, টাকাও নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়