শিরোনাম
◈ ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি, চুক্তি সই ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ২১ জন

ক্যাম্পাস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (২২ অক্টোবর)।

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এবার ‘গ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪ জন। মোট আসন সংখ্যা ১২৫০টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ দশমিক ৯০ জন। ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) উপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ‘গ’ ইউনিটে ঢাবিতে পরীক্ষা দেবেন ১৭ হাজার ১৩৭ জন, রাবিতে ১ হাজার ৮১৯ জন,
চবিতে ৩ হাজার ৫৫৯ জন, খুবিতে ১ হাজার ৬০৬ জন, শাবিপ্রবিতে ৪২৬ জন, বেরোবিতে ১ হাজার ৩৬২ জন, ববিতে ৪৭০ জন, বাকৃবিতে ৯৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা ‘খ’ ইউনিটে এবং সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ‘চ’ ইউনিটে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৬৪ জন, ‘খ’ ইউনিটে ২০ জন, ‘চ’ ইউনিটে ১১৫ জন। আজ ‘গ’ ইউনিটে লড়বেন ২১ জন এবং ‘ঘ’ ইউনিটে প্রতি আসনের জন্য ৭৩ জন শিক্ষার্থী লড়বেন।

এর আগে সম্পন্ন হয়েছে ‘ক’, ‘খ’ এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ঘ’ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

- ঢাকা পোস্ট

  • সর্বশেষ