শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেখে নিন সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি

স্পোর্টস ডেস্ক: প্রত্যাশা ছিলো প্রথম পর্বে সবকয়টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও হয়তো এমনটাই ভেবেছিলো। তাই তো গত আগস্টে বিশ্বকাপের সূচি ঘোষণার সময় বাংলাদেশ দলকে স্বয়ংক্রিয়ভাবেই বি গ্রুপের এক নম্বর দলের তকমা দেয়া হয়েছিল।

কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ, দ্বিতীয় হয়ে উঠেছে সুপার টুয়েলভে। যে কারণে গ্রুপ-১ এ খেলতে হবে টাইগারদের। বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড খেলবে গ্রুপ-২ এ।

সুপার টুয়েলভের গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও এ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এখনও জানা যায়নি এ গ্রুপের চ্যাম্পিয়ন কারা। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ২০১৪ সালে চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কাই হবে এ গ্রুপের টেবিল টপার। আর এ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের সুপার টুয়েলভ মিশন।

আগামী রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বি গ্রুপের রানার্সআপ দল বাংলাদেশ। ওমান পর্ব শেষ করে আমিরাতে গিয়ে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি খেলবে টাইগাররা।

সুপার টুয়েলভে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ২৭ অক্টোবর (ইংল্যান্ড), ২৯ অক্টোবর (ওয়েস্ট ইন্ডিজ), ২ নভেম্বর (দক্ষিণ আফ্রিকা) ও ৪ নভেম্বর (অস্ট্রেলিয়া)। অর্থাৎ সেমিফাইনালে উঠতে না পারলে আগামী ৪ নভেম্বরই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ। আর নকআউটে নাম লেখালে আরও দীর্ঘায়িত হবে কোটি বাংলাদেশির স্বপ্ন।

একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সুপার টুয়েলভের সূচি

২৪ অক্টোবর - প্রতিপক্ষ এ১ (শ্রীলঙ্কা), বিকেল ৪টা (শারজাহ)
২৭ অক্টোবর - প্রতিপক্ষ ইংল্যান্ড, রাত ৮টা (আবুধাবি)
২৯ অক্টোবর - প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৪টা (শারজাহ)
২ নভেম্বর - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, রাত ৮টা (আবুধাবি)
৪ নভেম্বর - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বিকেল ৪টা (দুবাই)

  • সর্বশেষ
  • জনপ্রিয়