শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ২৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ জুন) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে এ তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে এফডিসিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রচারণা। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা, বাছাই, আপত্তি নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।

 দুই প্যানেলে মূল লড়াই

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি প্যানেলের মধ্যে।

একটি প্যানেলে সভাপতি পদে আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্যানেলে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বিভিন্ন পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন পদে প্রার্থীরা

সভাপতি

* আরমান
* শিবা শানু

সহ-সভাপতি

* ইলিয়াস কোবরা
* ডি এ তায়েব
* নূতন
* রোজিনা

সাধারণ সম্পাদক

* জয় চৌধুরী
* রুমানা ইসলাম মুক্তি

সহ-সাধারণ সম্পাদক

* রিনা খান
* সুব্রত

সাংগঠনিক সম্পাদক

* চুন্নু
* সনি রহমান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

* এম এ পারভেজ চৌধুরী আবীর
* পলি

দপ্তর ও প্রচার সম্পাদক

* জ্যাকি আলমগীর
* রাসেল মিয়া

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক

* ইউসুফ খান
* মারুফ আকিব
* মোশফেকুল জামিল (কাকন)

কোষাধ্যক্ষ

* কামরুজ্জামান কমল
* জাদু আজাদ

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন আলীরাজ, কাবিলা, ইয়ামীন হক ববি, দুলারী, নাসরিন, চিকন আলী, শিরিন শিলা, হাসান জাহাঙ্গীর, হোসনে আরা রিয়া, রাকা, লতিফ (চিতা), ফালগুনী রহমান জলি, পলাশ খান, ফরহাদ, মানস বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহীসহ আরও অনেকে।

জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

জানা গেছে, দুই প্যানেলই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জোর প্রচারণা চালাচ্ছে। এক প্যানেলে রোজিনা, ডি এ তায়েব, আলীরাজ, কাবিলা ও জাদু আজাদের মতো পরিচিত মুখ রয়েছেন। অন্য প্যানেলও সমানতালে প্রচারণা চালিয়ে শিল্পীদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, শিল্পীদের কল্যাণ, কাজের সংকট দূর করা এবং চলচ্চিত্র শিল্পকে গতিশীল করার বিষয়গুলো এবারের নির্বাচনের প্রধান ইস্যু। প্রার্থীরাও এসব বিষয়কে গুরুত্ব দিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন এখন শেষ পর্যায়ের প্রস্তুতিতে পৌঁছেছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এফডিসির নির্বাচনী উত্তাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়