শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে প্রথমবারের মত ঈদে মিলাদুন্নবী পালন

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে প্রথমবারের মত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৩] রাসূল (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা পেশ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ।

[৪] দোয়া মাহফিলটি পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান ও বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মোঃ সালাহ উদ্দিন।

[৫] এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়