শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মস্থল থেকে সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন অবসর নেয়া পুলিশ সদস্য

নিউজ ডেস্ক : দলিলুর রহমান। দীর্ঘদিন সততা, সুনাম ও দক্ষতার সাথে চাকরী করেছেন বাংলাদেশ পুলিশে। সর্বশেষ ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশে। দীর্ঘ ৩৮ বছরের চাকরি জীবন সমাপ্ত করে বুধবার (২০ অক্টোবর) অবসরে গেছেন এই পুলিশ সদস্য। তবে, তার বিদায়টা ছিল অনেক আনন্দের। সহকর্মীর বিদায় বেলায় আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

বুধবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে অবসর নেন কনস্টেবল দলিলুর রহমান। সততা, সুনাম ও দক্ষতার সাথে চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় তাকে উপহার সামগ্রীসহ ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। পরে আনুষ্ঠানিকভাবে তাকে সুসজ্জিত মাইক্রোবাসে করে তার নিজ বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে পৌঁছে দেয়া হয়। তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

এ সময় সদ্য বিদায়ী পুলিশ সদস্য দলিলুর রহমান আবেগে আপ্লুত হয়ে বলেন, সবার বিদায় বেলাটা কষ্টের হলেও আমারটা ছিল আনন্দের। বিদায় বেলায় মানবিক পুলিশ সুপার স্যারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। আমি বাংলাদেশ পুলিশের কনিষ্ঠ পদমর্যাদার সদস্য ছিলাম। আমার মতো একজন পুলিশ সদস্যের সম্মানজনক বিদায়ের এমন উদ্যোগ জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি করবে। এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) কনক কুমার দাসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়