শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় সাংবাদিকের উপর হামলার চেষ্টা, প্রাণ বাঁচালো এলাকাবাসী

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের নগরকান্দায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম নকিবের উপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। হামলার প্রস্তুতির সময় স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

[৩] মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সাংবাদিক নিজাম নকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

[৪] এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) বিকালে নগরকান্দা পৌর শহরের শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে সংঘবদ্ধ দূর্বৃত্তরা সাংবাদিক নিজাম নকিবের বাইকের গতিরোধ করে হামলা করতে গেলে উপস্থিত এলাকাবাসী এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

[৫] সাংবাদিক নিজাম নকিব জানান, আমি নিজ বাসা থেকে বেরিয়ে নগরকান্দা প্রেসক্লাবের উদ্দেশ্যে যাত্রাকালে শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে গেলে অপরিচিত এক ব্যাক্তি আমার বাইকের গতিরোধ করে হামলার চেষ্টা করে। এসময় উপস্থিত এলাকাবাসী এগিয়ে এসে দূর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

[৬] তিনি আরও বলেন, আমি জানিনা কি কারণে দূর্বৃত্তরা হামলা করতে চেয়েছিল। আমি নগরকান্দাবাসীর কাছে চিরকৃতজ্ঞ যে, তারা আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি বিষয়টি নগরকান্দায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের জানিয়েছি তাদের পরামর্শক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

[৭] এদিকে, নগরকান্দায় কর্মরত সাংবাদিকবৃন্দ এমন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তা না হলে নগরকান্দার সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

[৮] নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিপ্লব জানান, বিষয়টি সাংবাদিক নিজাম নকিব আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

[৯] নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ