শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তানের খারাপ আচরণের জন্য বাবা-মাকে শাস্তি দেয়ার আইন করছে চীন

লিহান লিমা:[২] নতুন পারিবারিক শিক্ষা প্রচার আইনের খসড়া অনুযায়ী, শিশুদের মধ্যে খুব খারাপ বা অপরাধমূলক আচরণ পেলে অভিভাবকদের তিরস্কার করা হবে এবং অভিভাবকদের পারিবারিক শিক্ষা নির্দেশিকা কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিবে আদালত। সিএনএন

[৩]চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র জাং তিয়ে ওই বলেন, ‘শিশু-কিশোরদের অযথাযথ ব্যবহারের অনেক কারণ আছে। এর পেছনের অন্যতম কারণ হলো পারিবারিক শিক্ষার যথাযথ অভাব।’ এই সপ্তাহে এনপিসির স্ট্যাডিং কমিটির সেশনে খসড়া পারিবারিক আইন উত্থাপন করা হবে।

[৪] বেইজিং এ বছর শিশু-কিশোরদের নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। অনলাইন গেমসে আসক্তি কমাতে শুধুমাত্র বন্ধের দিন এক ঘন্টা করে গেমস খেলার অনুমতি দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। শিশুদের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষার ভার কমাতে বাড়ির কাজ এবং প্রাইভেট টিউশনি নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে ছেলে শিশুদের ‘পুরুষোচিত’ আচরণ করতে বলেছে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়