শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারো তারুণ্যে গঠিত হলো রিহ্যাবের নতুন কমিটি

সুজিৎ নন্দী: [২] বেশিরভাগ নতুন ও তরুণদের নেতৃত্বে গঠিত হলো রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নতুন কমিটি। পরিচালনা পর্ষদে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন কাজল। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ইন্তেখাবুল হামিদ নির্বাচিত হয়েছেন।

[৩] নির্বাচনে প্রয়োজনীয় পদের অধিক সংখ্যক বৈধ প্রার্থী না থাকায়, মনোনয়ন পত্র জমা দেয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় রিহ্যাব নির্বাচন বোর্ডের পক্ষ থেকে। এ কমিটি আগামী দুই বছরের জন্য (২০২১-২০২৩) কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন।

[৪] ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত ৩ জন পরিচালকসহ মোট ২৯ জন পরিচালককে বিজয়ী ঘোষণা করা হয়।

[৫] চতুর্থবারের মতো সভাপতি পদে দায়িত্ব নেয়া আলমগীর শামসুল আলামিন (কাজল) বর্তমানে আলামিন রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট এ্যান্ড কনস্ট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ।

[৬] আলমগীর শামসুল আলামিন (কাজল) বেশ কয়েকবছর ধরে সফলতার সঙ্গে রিহ্যাব এ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার সময়ে রিহ্যাব এর নিজস্ব জমিতে ভবন নির্মানের কাজ, চট্টগ্রামের রিহ্যাবের নিজস্ব অফিসসহ বিভিন্ন সফলতা অর্জিত হয়েছে।

[৭] এছাড়া নিবন্ধন ব্যয় কমানো, অব্যাহত তৎপরতার মাধ্যমে অপ্রদর্শিত অর্থ মূল অর্থনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। আবাসন ব্যবসায় ছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)। তিনি একজন সফল ব্যবসায়ী এবং সংগঠক।

[৮] তিনি দেশের আবাসন খাতের ব্যবসার বর্তমান অবস্থা থেকে উত্তরণ, গৃহঋণ ও স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন ব্যবস্থার উন্নতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

[৯] সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হামিদ রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ। তিনি একজন সফল পরিচিত ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক। ইন্তেখাবুল হামিদ বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে কার্যকর কৃষি খামার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কৃষিক্ষেত্রে তিনি ২০১৪ সালে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার লাভ করেন।

[১০] এছাড়া নতুন কমিটির প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ। ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে নজরুল ইসলাম দুলাল, ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল কৈয়ূম চৌধুরী।

[১১] এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ২২ জন। তারা হলেন- নাইমুল হাসান, মোহাম্মদ রমজানুল, মাহির আলী খাঁন রাতুল, প্রকৌশলী আল-আমিন, শহীদ রেজা, প্রকৌশলী এম. রুহুল আমিন, সৈয়দ মো. জোনায়েদ আনোয়ার, মাসুদ মনোয়ার, প্রকৌশলী মো. আবুল খায়ের সেলিম, ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী, ইঞ্জি. দিদারুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত, ডা. এ. এফ.এম. কামাল উদ্দিন, কামরুল ইসলাম, হামিম আহমেদ চৌধুরী তুহিন, সেলিম রাজা পিন্টু, এস. এম. এমদাদ হোসেন, সুলতান মাহমুদ এবং মাহবুব সোবহান জালাল (তানভির)।

  • সর্বশেষ