শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

এম আর আমিন: [২] চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুজন দগ্ধ হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

[৩] চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়ে চমেক হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি দেন।

[৪] নিহত ব্যক্তি চট্টগ্রাম কলেজ গেট এলাকার রবিউল ইসলামের ছেলে মো. ফারুক (২৩)। আহতরা হলেন বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার জাফর উল্লাহর ছেলে ফোরকান উল্ল্যা (৬০) ও একই এলাকার কাশেম কলোনীর মোহাম্মদ আলমের ছেলে কালাম (৩০)।

[৫] বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা করছি। পুলিশ ও আমরা ঘটনাস্থলে আছি। এখনও বিস্ফোরণের কারণ উদঘাটন করা যায়নি। বিস্ফোরণ থেকে ছোট একটা আগুন হয়েছিল তা নির্বাপন হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়