শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাল রাজধানীতে বসবে লালন ‘স্মরণোৎসব’ ও সাধু মেলার ৩১তম আসর

মাজহারুল ইসলাম: [২] লালনের ১৩১তম তিরোধন দিবস উপলক্ষে শনিবার বিকাল ৫টার দিকে একাডেমির বাউলকুঞ্জে এই আসর বসতে যাচ্ছে। ফকির লালন সাঁইজির অবদান মূল্যায়ন ও তার সংগীত ভাণ্ডারকে আরও জনপ্রিয় ও লোকগ্রাহ্য করে তার আলোকে জীবন ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সাধুমেলার আয়োজন করা হয়। ইউএনবি

[৩] শুক্রবার শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শিল্পগুরু লিয়াকত আলী লাকীর ভাবনা, পরিকল্পনায় প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় লালন স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।

[৪] অনুষ্ঠানে লালন গবেষণা ও সাধনায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো সাত জন লালন গবেষণক ও সাধককে সম্মাননা স্মারক প্রদান করা করবেন। লালন গবেষণায় সম্মাননা স্মারক পাচ্ছেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী ও অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (ভারত)।

[৫] আর লালন সাধনায় সম্মাননা পাচ্ছেন পার্বতী দাস বাউল (ভারত), ফকির মোহাম্মদ আলী শাহ (কুষ্টিয়া), ফকির আজমল শাহ্ (ফরিদপুর), নিজাম উদ্দিন লালনী (মাগুরা), শুরু বালা রায় (ঠাকুরগাঁও)। সম্মাননা স্মারক হিসেবে প্রত্যেকে পাচ্ছেন একটি করে ক্রেস্ট, স্মারকপত্র ও ২৫ হাজার টাকা। ২০১৯ সাল থেকে প্রতিমাসের পূর্ণিমা তিথিতে ‘সাধুমেলা’ আয়োজন করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়