শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ১৪টি ইউনিয়নে ১১৪জন গ্রাম পুলিশ পেল বাই-সাইকেল

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে ১৪টি ইউনিয়নে ১১৪জন গ্রাম পুলিশকে প্রদান করা হলো বাই-সাইকেল এবং ১৭ জন ক্যান্সর আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকার চেক বিতরণ, কৃষকদের মাঝে সার-বীজ ও পোকা প্রতিরোধক উপকরণ ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রত্যেক বিহারে ৫০০ কেজি করে ১৩৬টি বৌদ্ধ বিহারে চাল বিতরণ করা হয়।

[৩] বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় গ্রাম পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন,'অসহায়-গরীব মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। গ্রামের সকল অপরাধ তৎপরতা রোধে গ্রাম পুলিশদের সাহসী ভূমিকা রাখতে হবে।

[৪] জন্ম-মৃত্যু নিবন্ধন পক্রিয়াহ, অপরাধ কর্মকান্ড এবং পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ও সার্বিক তদারক করতে হবে। রাউজান উপাজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়