শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরাসি ফুটবল লিগ ওয়ানে দল কমছে

স্পোর্টস ডেস্ক: [২] আগামী ২০২৩-২৪ মৌসুম থেকে প্রতিযোগিতাটি ২০ দলের পরিবর্তে ১৮ দলে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

[৩] বুধবার (১৩ অক্টোবর) বিকালে লিগ ওয়ানের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আগামী মৌসুমের প্রাথমিক সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ ও ৭ অগাস্ট মাঠে গড়াবে ফ্রান্সের শীর্ষ লিগের ২০২২-২৩ আসর এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন। ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই আসরের নিচের চারটি দল লিগ-২ এ নেমে যাবে। আর লিগ-২ এর উপরের দুটি দল উঠে আসবে লিগ ওয়ানে। -বিডিনিউজ

[৪] আগামী বছর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ, ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হয়ে সেটি শেষ হবে ১৮ ডিসেম্বর। বৈশ্বিক আসরটির সূচি বিবেচনায় নিয়ে ওই সময়ের লিগ ওয়ানের ম্যাচ ডের তারিখও জানিয়েছে লিগ ওয়ান। বিশ্বকাপের আট দিন আগে হবে তাদের ১৫তম রাউন্ড। আর বিশ্বকাপ শেষের ১০ দিন পরই মাঠে ফিরবে প্রতিযোগিতাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়